মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বজ্রপাতে তিন জেলায় চার মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের পৃথক স্থানে বজ্রপাতে গতকাল শুক্রবার এক কৃষকসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিন নেত্রকোনার আটপাড়ায় যুবক এবং শরীয়তপুরের সখিপুরে আরো এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

বিস্তারিত প্রতিনিধির খবরে— 

মৌলভীবাজার : রাজনগরের ভোলানগর গ্রামে গতকাল জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তালেব মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। নিহত তালেব ওই গ্রামের আয়ুউব মিয়ার ছেলে। রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুণ্ডা বজ্রপাতে মারা গেছেন।

পুলিশ জানায়, স্বপন মুণ্ডা রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। 

নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে সোলেমান মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এ ঘটনা ঘটে। সোলেমান ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলেমান হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্‌ নূর রহমান বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারিভাবে সাহায্য করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
’ 

শরীয়তপুর : সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহমেদ বেপারী ওই গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com