মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিশু নির্যাতন বন্ধে সক্রিয় বিচার বিভাগের দাবি খেলাঘরের

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিচার বিভাগকে আরো সক্রিয় করার দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে দেশে বিজ্ঞানভিত্তিক একমুখী আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর তাগিদ দেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না। 

তিনি বলেন, কন্যাশিশুরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে, আবার মাদরাসায় ছেলেশিশুরাও যৌন নির্যাতনের মুখে পড়ছে। শিশুদের সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন জোরদারের প্রয়োজন রয়েছে।

খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, বিচার বিভাগ সক্রিয় হলে শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে দ্রুত শাস্তি নিশ্চিত করা সম্ভব।

মানবিক সমাজ গঠনে সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক চর্চা, বইপড়া, বিতর্ক ও সাহিত্যচর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com