মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: মূল আসামি গ্রেপ্তার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনা়য় করা মামলার মূল আসামি মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গত মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গামছা প্যাঁচানো অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে রামপুরা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

সুরতহাল প্রতিবেদনে মৃত শিক্ষার্থীর শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া যায় বলে জানায় পুলিশ। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, একই মাদ্রাসার ছাত্র শিহাব হোসেন পূর্বেও আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মা মোছা. টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত শিহাব হোসেনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
linkedin sharing button
pinterest sharing button
print sharing button

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com