মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হাসপাতালে রোগীদের খাবার মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জলাতঙ্কের টিকা টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন দেখে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তিরস্কার করলেন হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে। এরপর তিনি সোজা চলে যান হাসপাতালের রান্নাঘরে।

সেখানে রোগীদের জন্য তৈরি করা তরকারি মুখে নিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময়ে ক্ষুব্ধ হয়ে সুপারিনটেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?’

রোহিঙ্গা সংকটে ৭১ কোটি ডলারের সহায়তা চাইল জাতিসংঘ

 

বুধবার (১৯ মে) সকালে আকস্মিক খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নানা অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ হন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।

জেনারেল হাসপাতালের জলাতঙ্কের টিকা কর্নার পরিদর্শনে গেলে ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন।

তারা মন্ত্রীকে জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে দিতে হচ্ছে রোগীদের। 

এ অবস্থা দেখে মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়ককে ধমকান। জানতে চান কেন এই পরিস্থিতি। জবাবে তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম গাজী বলেন, ‘সরবরাহ না থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে।

’ঘটনাস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ফোন করে জানতে পারেন ভ্যাকসিন আনার জন্য কোন ধরনের যোগাযোগ করেননি তত্ত্বাবধায়ক। এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাংবাদিকদের। রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করার কারণেও ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী।

খুলনায় পাট শ্রমিকদের দ্বিতীয় দিনের অবরোধ

 

পরে স্বাস্থ্যমন্ত্রী আগুনে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার পরিদর্শন করেন।

উল্লেখ্য, বুধবার সকাল ৬টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ও ওটি রুমে আগুন লাগে।

এ সময়ে আতঙ্কে হুড়াহুড়ি করে নামতে অনেক রোগী ও তাদের স্বজনরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com