মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফরিদপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ক্ষেত থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আকলিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আকলিমা ওই ইউনিয়নের বাসিন্দা আলী খানের স্ত্রী। আকলিমার দুই ছেলে ও দুটি মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির জানান, ঘটনার দিন দুপরে বৃষ্টির সময় বাড়ি থেকে কিছু দূরে ক্ষেত থেকে গরু আনতে যায় আকলিমা। এসময় বজ্রপাত ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া পাশেই ভুট্টা ক্ষেতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন তারাও কিছুটা আহত হন। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার শেখ বিল্লালকে জানালে তিনি ঘোড়ার গাড়িতে করে আকলিমার মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।

এব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন, ওই গৃহবধূর দাফন-কাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত ২০ হাজার টাকা ওই পরিবারের হাতে পৌঁছে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com