বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘ফারাক্কা নিয়ে জিয়ার পথেই তারেক রহমান’

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ জিয়াউর রহমান ফারাক্কা ও পানির ন্যায্য হিস্যার প্রশ্নে যে অবস্থান নিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পথই অনুসরণ করছেন।  পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ সেই কথায় মনে করিয়ে দেয়।

শনিবার (১৬ মে) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

শামসুজ্জামান দুদু বলেন, “পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে বাংলাদেশের লড়াই এখনো শেষ হয়নি।”
তিনি আরো বলেন, “বর্তমান সরকার গঙ্গা-পদ্মা সমস্যার সমাধানে বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছে এবং আলোচনার মাধ্যমে এ সমস্যার একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব।”

বিএনপির এই নেতা বলেন, “দেশের স্বার্থে সরকারকে সমর্থন দেওয়া এবং সরকারের অবস্থানকে শক্তিশালী করা প্রয়োজন।”

একইসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “শেখ হাসিনার সরকার দেশের শান্তি ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com