ঢাকার দোহারে ঘরে লাগা আগুন থেকে জানালা দিয়ে বের করে দুই সন্তানকে বাঁচিয়েছেন মা-বাবা। তবে এই মা-বাবা পরে ঘর থেকে বের হতে পারেননি। ফলে তাঁরা পুড়ে মারা গেছেন। গত শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ড এবং এতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘটনার সময় দুই সন্তানসহ ঘরে ছিলেন ওই দম্পতি।
আগুনের সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর পোড়া মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওসি আবু বকর সিদ্দিক জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার জন্য নিহতের পরিবার আবেদন করেছে। আইনি প্রক্রিয়ায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। জানা গেছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।