বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৬ বার পেছাল

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ১২৬ বার পেছানো হলো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ।

গতকাল এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি। এতে ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমানের আদালত নতুন করে ১৮ জুন তারিখ নির্ধারণ করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পর প্রথমে মামলার তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে তা হস্তান্তর করা হয় ডিবি পুলিশের কাছে, এরপর ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। পরে উচ্চ আদালতের নির্দেশে র‌্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে পিবিআইকে দেওয়া হয় এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়। মামলাটির ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত কোনো তদন্ত প্রতিবেদন আসেনি। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে তানভীর রহমান ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা এখনো কারাগারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com