নীতিমালা অনুযায়ী, নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা।
নীতিমালা অনুযায়ী, নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা।
এতে বলা হয়, শিক্ষকরা প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদনের জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর দুই বছর পর ফের বদলির জন্য আবেদন করতে পারবেন।
এতে আরো বলা হয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুজন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে (নারী ও জ্যেষ্ঠতা) বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের বেশি শিক্ষক বদলির সুযোগ পাবেন না। বদলির জন্য আবেদনকারী শিক্ষকরা আবেদনে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা অনলাইনে প্রকাশ করবে। শূন্য পদের বিপরীতে অধিদপ্তর শিক্ষকদের আবেদন আহ্বান করবে। কোনো শিক্ষকের এমপিও বন্ধ, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির জন্য যোগ্য হবেন না।