বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিদ্যুৎ সমস্যায় অপারেশন থিয়েটারে বিকল্প ব্যবস্থা চান ডিসিরা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
দেশে চলমান হাম টিকাদান কর্মসূচিতে এরই মধ্যে ৮১ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। দ্রুত সময়ের মধ্যে শতভাগ টিকা দেওয়া নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

গতকাল রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ওষুধের দোকানে ভেজাল ওষুধ বিক্রি বন্ধ এবং হাসপাতালে অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে অবৈধ ও অপরিকল্পিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে মোবাইল টিমের মাধ্যমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অপচিকিৎসা ও রোগী হয়রানি বন্ধ করা যায়। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবেলায় আগাম প্রস্তুতির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সংকট, হাসপাতালে ওষুধের ঘাটতি, চিকিৎসকদের অনুপস্থিতি এবং ভেজাল ওষুধের বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।
ডিসিরা সম্মেলনে স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অসমাপ্ত হাসপাতাল ভবন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসাসেবায় বিঘ্ন, অ্যাম্বুলেন্সের ঘাটতি এবং ভেজাল ওষুধের বিস্তার। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সেশন শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কওমি মাদরাসাকে একটি সমন্বিত নীতিমালার আওতায় এনে মাদরাসা শিক্ষাকে আরো আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী জানান, কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার ধারার সঙ্গে সমন্বয় করে এসএসসি ও এইচএসসির সমমানের পর্যায়ে আনতে মাদরাসা প্রতিনিধিদের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জিপিএ নির্ভর অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কমিয়ে আনতে জেলা প্রশাসকদের পক্ষ থেকে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এসেছে। শিক্ষার অবকাঠামোগত ঘাটতির বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের অনেক এলাকায় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও পরীক্ষা নেওয়ার উপযুক্ত হলের অভাব রয়েছে। এ সমস্যা সমাধানে সরকার প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে।

 

মন্ত্রী আরো বলেন, জেলা প্রশাসকরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী স্কুলমুখী নয়; তারা আনন্দঘন ও আকর্ষণীয় শিক্ষাব্যবস্থা চায়। এ লক্ষ্যে সরকারের ‘লার্নিং উইথ জয়’ কর্মসূচির আওতায় পাঠ্যক্রম উন্নয়ন, আনন্দমুখর শিক্ষা পরিবেশ এবং মিড-ডে মিল চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তি করা হবে। আইনমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা সরাসরি জানাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত অভিযোগগুলো নির্দিষ্টভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব অভিযোগে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com