মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রথম ও দ্বিতীয় খলিফার শাসনামলের দুটি ঘটনা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
প্রথম খলিফা আবু বকর (রা.) ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন। উমর (রা.) প্রতিদিন তাঁর এমন গমনের দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হলেন। তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর (রা.) যখন বের হলেন, তখন তিনি গোপনে তাঁকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর তিনি একটি টিলার পেছনে লুকিয়ে থাকলেন এবং আবু বকর (রা.)-কে একটি পুরনো তাঁবুতে প্রবেশ করতে দেখলেন।

তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন। অতঃপর উমর (রা.) টিলার আড়াল থেকে বের হয়ে ওই তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এক অন্ধ দুর্বল নারীকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু আছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কে আসে? ওই নারী বলেন, আমি তাকে চিনি না।
তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন। অতঃপর আমাদের গৃহ পরিষ্কার করেন, আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলোর দুগ্ধ দোহন করেন, তারপর তিনি চলে যান। বিস্ময়াভিভূত উমর (রা.) বেরিয়ে এলেন এবং বলেন, ‘হে আবু বকর! পরবর্তী খলিফাদের ওপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে!’ 

(তারিখু দিমাশক : ৩০/৩২২)

অন্যদিকে দ্বিতীয় খলিফা উমর (রা.)-এর কাছে একবার কিছু কাপড় আসে।

তিনি সেগুলো হকদারদের মধ্যে বণ্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল। কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বারে আরোহণ করলেন। অতঃপর বললেন, হে লোক সকল! তোমরা কি আমার কথা শ্রবণ করছ না? এ অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি (রা.) উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। উমর (রা.) বলেন, কেন হে আবু আবদুল্লাহ? তিনি বলেন, আপনি আমাদের একটি করে কাপড় দিয়েছেন।
অথচ আপনি পরিধান করেছেন (দুই কাপড়ের) বড় পোশাক! উমর (রা.) বললেন, ব্যস্ত হয়ো না হে আবু আবদুল্লাহ! অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন উমর (রা.)-কে ডাকলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর উমর (রা.) বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় আছে, সেটা কি তোমার নয়? আবদুল্লাহ বিন উমর (রা.) বলেন, জি, এটি আমার। অতঃপর সালমান ফারেসি (রা.) বলেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com