গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন।
গ্রামের বাড়িতে শোকের মাতম : এদিকে বৃষ্টির হত্যার খবর ছড়িয়ে পড়তেই মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কালের কণ্ঠের প্রতিনিধি শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখতে পান।