বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও কোলের শিশু নিহত

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
নড়াইলে ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৭) নামের এক নারী ও তাঁর কোলে থাকা (২) বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পলি বেগম নড়াইল সদর থানার মুলদাইড় গ্রামের নুর ইসলাম ভূইয়ার স্ত্রী।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।

জানা যায়, নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় সাড়ে ১২টার দিকে এক মহিলা তাঁর ছেলেসন্তানকে নিয়ে রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয়দের কাছে ট্রেন কখন আসবে জানতে চান ওই নারী। কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়েন ওই নারী। এ সময় ওই নারীর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে রাস্তায়।

শিশুটি বেঁচে আছে মনে করে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com