পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌরসভার মাতুব্বর বাড়ি সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাঁকে বাঁ হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন।