আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান। প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন।
বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ আগামীর সময়কে বলেছেন, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন।

জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা।
এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন প্রধানমন্ত্রীর কন্যা।
এসময় প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন।