বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কাঁচা পাটের চেয়ে পাটপণ্য রপ্তানি অর্থনীতির জন্য ইতিবাচক

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়। এ লক্ষ্য অর্জনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘ মেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

তিনি বলেন, দেশে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে।

 

গতকাল বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন শহরের চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, রপ্তানিতে মন্দাভাব হঠাৎ তৈরি হয়নি। বৈশ্বিক মন্দাভাব তৈরি হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে।

গত দুই মাস পর সেটা আরেকটু বেড়েছে। কারণ গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রিত হয়েছে, পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এতে সভাপতিত্ব করেন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com