বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস): কুষ্টিয়ায় বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

জাতীয় পর্যায়ে বিশ্বকবি এবং  জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে রোববার সচিবালয়ে আয়োজিত জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় রবীন্দ্র মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে ১ হাজার কপি স্মরণিকা ও ১০ হাজার কপি পোস্টার মুদ্রণের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কবির চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে।

অন্যদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান আয়োজন করা হবে।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কুমিল্লার দৌলতপুর, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নজরুল মেলা ও আলোচনা সভার আয়োজন করা হবে। নতুন প্রজন্মের কাছে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কবি নজরুল ইনস্টিটিউট ও গণগ্রন্থাগার অধিদপ্তর বই ও ছবি প্রদর্শনীর বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে উভয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও জাতীয় পর্যায়ের এই উদ্বোধনী অনুষ্ঠানসমূহ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। সকল অনুষ্ঠানমালার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

facebook sharing button
messenger sharing button

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com