বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাটে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারীর পরিচয় শনাক্ত হয়নি। গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতপরিচয় ওই নারী এবং গত সোমবার দিবাগত গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের পাশে ট্রেনে কাটা পড়ে মারা যান ওই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের সময় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেটের অদূরে পৌঁছলে ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে কেউ তাঁর পরিচয় জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
অন্যদিকে গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় গভীর রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ মারা যান। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com