বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়কে ঝরল ৫ প্রাণ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে ভাঙ্গায় দুই, যাত্রাবাড়ীতে এক, যশোরে এক ও সাতক্ষীরায় একজন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে তরমুজ বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মোল্লা (৩৭) ও শেখ আলমগীর (৪৫) নামের দুই ফল ব্যবসায়ী নিহত এবং ২৯ জন আহত হয়েছে।

গতকাল সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিনগত রাত দেড়টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই মো. ইফরান বলেন, খবর পেয়ে শনির আখড়া-রায়েরবাজারের মাঝামাঝি এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।

বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় রোমান শেখ (২১) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) রাতে বেনাপোল-শার্শা সড়কে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহত রোমান শার্শার বেনাপোলের মানকিয়া গ্রামের সুমন শেখের ছেলে। 

সাতক্ষীরা : জেলা সদরের ধূলিহর সানাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার  সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক সানাপাড়া গ্রামের মো. আরাফাত গাজীর  ছেলে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com