বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিহত শিশুরা হলো, ওই গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে সাইফা আক্তার (২.৫) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)। দুই শিশু সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

দুপুরে বাড়ির আঙিনায় পুকুরপাড়ে দুই শিশু একসঙ্গে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরে নেমে শিশুদের খোঁজা শুরু করেন।  এক পর্যায়ে পুকুরের এক কোণ থেকে সাঈফা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর সুরাইয়াকেও অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, দুই পরিবারের কারো আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com