রাজধানীর বাজারে এখনো মুরগির দামে স্বস্তি ফেরেনি। প্রায় এক মাস ধরে পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে সরবরাহ সংকটে বাজারে ভোজ্যতেলও বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির বাজারও চড়া।
রাজধানীর বাজারে এখনো মুরগির দামে স্বস্তি ফেরেনি। প্রায় এক মাস ধরে পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে সরবরাহ সংকটে বাজারে ভোজ্যতেলও বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির বাজারও চড়া।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, রামপুরা ও জোয়ারসাহারা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর খুচরা বাজারে এখনো সোনালি মুরগির কেজি মানভেদে ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৯২ থেকে ১৯৫ টাকা এবং পাম অয়েল ১৮৪ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকির অভাবের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতির কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
সবজির বাজারেও স্বস্তি নেই। অধিকাংশ সবজি ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বেশির ভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।