বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিষধর সাপের কামড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় বিষধর সাপের কামড়ে বিথি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিথি খাতুন ওই গ্রামের আব্দুল্লাহের কন্যা ও পার্শ্ববর্তী চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
স্থানীয় সাংবাদিক আতাউর রহমানসহ স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে গোয়ালঘরে কাঠ গোছাতে গেলে বিথি খাতুনকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা দেয়ার চেষ্টা করে। কিন্তু অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে বীথি খাতুনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com