বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় নিজেদের দাবি ভারতের কাছে আবার উত্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা হয়েছে।

গত শুক্রবার মরিশাসের পোর্ট লুইসে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক বিষয়ে তিনি (খলিলুর) সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এরই মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছি।

দিল্লিতে সেই দাবিরই পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে সবকিছু এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়।’ 

জানা গেছে, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য করেনি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপক্ষীয় মেকানিজমের মাধ্যমে অংশীদারি আরো গভীর করতে সম্মত হয়েছে এবং শিগগিরই পরবর্তী বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে ভারত সফর করবেন। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে চিঠি বিনিময় করেছেন ও ফোনে কথা বলেছেন। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com