সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির একাধিক স্থানে বড় বড় গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে এবং কিছু অংশ এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে সড়কের প্রস্থ কমে গিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাবনাবাদ নদীর তীব্র ভাঙনে অনেক কৃষিজমি, বাড়িঘর এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসীর দাবি, অতিদ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সড়ক মেরামতের কাজ না করা হলে শুধু সড়কই নয়, বরং সড়কের সঙ্গে সংযুক্ত থাকা কয়েকটি গ্রামও ধীরে ধীরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দা সৌরভ রায় বলেন, ‘এই সড়কটি আমাদের চলাচলের একটি প্রধান সড়ক।
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই সড়কের টেন্ডার গত মার্চ মাসে অনুমোদন হয়েছে। ঠিকাদারের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু হয়নি।