বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বিদ্যুতের খুঁটিতে উঠে তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করে পঞ্চগড় নেসকোর কার্যালয়ের সামনে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এদিকে ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর প্রায় ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বাগান মাঠ গ্রামের রফিকুল সরকার (৫৪) এবং একই গ্রামের নুর আলম (৩৫)। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com