বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরো দুই হত্যা মামলায় গ্রেপ্তার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানায় পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখান।

কারাগারে বন্দি খায়রুল হককে গতকাল আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী মো. আরিফ হত্যা মামলায় এবং আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, খায়রুল হক এসব মামলায় এজাহারনামীয় আসামি। মামলার তদন্তের স্বার্থে আসামিকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com