মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে রাইসা (৯) নামের এক শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাইসা দক্ষিণ রাকুদিয়া গ্রামের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে। মাতৃহীন রাইসা স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. তসলিম বলেন, ‘রবিবার দুপুরে সন্ধ্যা নদীর তীরে ভিটায় কাজ করছিলাম। এ সময় চিৎকার শুনে গিয়ে দেখি রাইসার শরীরে আগুন জ্বলছে। এ সময় রাইসা কান্না করে বলে “কাকা আমারে বাঁচাও”। তখন সঙ্গে থাকা বালতি দিয়ে পানি ছিটিয়ে রাইসাকে নিয়ে নদীতে ঝাঁপ দিই। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ঢাকা পাঠালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত সাড়ে ১০টার দিকে রাইসার মৃত্যু হয়।’ তসলিম আরও বলেন, রাইসা জানিয়েছে সিফাত তার সঙ্গে খারাপ কাজ করতে চাইছে। সে রাজি না হওয়ায় তাকে পুড়িয়ে দিয়েছে। সিফাত (১৫) স্থানীয় জালাল সিকদারের ছেলে। রাইসার বাবা নজরুল হাওলাদার জানান, সিফাত কুপ্রস্তাব দিয়ে প্রায়ই রাইসাকে উত্ত্যক্ত করত। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাইসার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন। তবে সিফাতের বাবা জালাল সিকদারের দাবি, ঘটনার সময় সিফাত নদীতে গোসল করতে গিয়েছিল। সে এ ঘটনায় জড়িত নয়। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি এহতেশামুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com