মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেষ কর্মদিবস আজ, মঙ্গলবার থেকে শুরু টানা ৭ দিনের ছুটি

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। সে হিসাবে সোমবার (১৬ মার্চ) ঈদের আগে সরকারি অফিসের শেষ কর্মদিবস।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন।র প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি

 

সরকারি ছুটির নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া, ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। ফলে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নিশ্চিত ছিল।

 

এর মধ্যে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। তবে মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা থাকার কথা ছিল। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন মহল থেকে ওই দিনও ছুটি ঘোষণার দাবি ওঠে।

পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে।

এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com