মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জ্বালানি তেলে রেশনিং প্রত্যাহার, কাল থেকে স্বাভাবিক বিক্রি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামীকাল রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব ফিলিং স্টেশনে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি করা যাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী রাতে শনিবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আগামীকাল রবিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

 

মনির হোসেন চৌধুরী আরো বলেন, ঈদ উপলক্ষে আপাতত ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সকালেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর ফলে আগামীকাল থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ ও বিক্রি স্বাভাবিক নিয়মে চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com