আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর হতে পারে। ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। এরপর ২৪ ও ২৫ মার্চ দুদিন সরকারি অফিস খোলা থাকবে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ঈদের ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব তাঁরা দিতে পারেন।
গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়।