পূর্ণিমা রাই বলেন, ‘সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
পূর্ণিমা রাই বলেন, ‘সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, চলতি মার্চের শুরুর দিকে ঢাকা সফরের পরিকল্পনা ছিল পল কাপুরের। বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়াই তাঁর এ সফরের লক্ষ্য। সফরের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান। চিঠিতে ট্রাম্প গত ৯ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য সম্পর্কে অসাধারণ গতি বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো সই করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ আশা করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের বিষয়টি পল কাপুরের এ সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে।
পল কাপুর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে গত বছরের ২২ অক্টোবর শপথ নেন। এই দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠান থেকে ছুটিতে আছেন।
এর আগে পল কাপুর হুভার ইনস্টিটিউশনে অতিথি গবেষক হিসেবে কাজ করেছেন।