মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এজলাসে আইনজীবীদের অবস্থান, বিচারকাজ বন্ধ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সব বক্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশকে কেন্দ্র করে এজলাসে অবস্থান নিয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। ফলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে বেলা ১১টা থেকে বিচারকাজ বন্ধ রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আদালতে বসেননি বিচারপতিরা। কখন নাগাদ তারা বসবেন- সেটিও জানেন না কেউ।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থানের এমন চিত্র দেখা যায়।

এর আগে বেলা ১১টা পর্যন্ত বিচারপতিরা বেঞ্চে উপস্থিত ছিলেন। পরে হট্টগোল সৃষ্টি হলে তারা এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান।

 

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব বক্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। পরে দুই পক্ষের হট্টগোলের মধ্যে এজলাস কক্ষ ত্যাগ করেন দুই বিচারপতি।

এদিকে, হট্টগোলের মাঝে দুই বিচারপতি এজলাস ছেড়ে যাওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা ‘শেইম-শেইম’ বলে স্লোগান দেন। পরে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হট্টগোলের ফলে আদালতে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয়।

অন্যদিকে, হট্টগোলের ঘটনায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এজলাস কক্ষের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক আবেদনের শুনানি হয়। শুনানির পর তারেক রহমানের সাম্প্রতিককালে দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এই বেঞ্চের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অনাস্থা জানায় বিএনপিপন্থী আইনজীবীরা।

গত ২২ আগস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে হাইকোর্টের নির্দেশে রুলের নোটিশ রিটে উল্লেখিত তারেক রহমানের গুলশানের ঠিকানায় পাঠানো হয়। এছাড়াও সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়।

তবে এ ক্ষেত্রে বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালতকে বলেন, গুলশানের যে ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে, সেটি তারেক রহমানের সর্বশেষ ঠিকানা না। তিনি এখন লন্ডনে, তাই তার ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে। যদিও আদালত বলেন, আইন অনুযায়ী আবেদনকারীরা নোটিশ পাঠিয়েছে বলেছেন।


বিভাগ : বাংলাদেশ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com