মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এই মুহূর্তে শিলমোহর দিলো না ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট। ট্রাম্পের শুল্কনীতির কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতিকে বাতিল করেন। এর পরপরই ট্রাম্প একাধারে সবার ওপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক চাপান। এর ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটির জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

যুক্তরাষ্ট্রের শিল্প পণ্যের ওপর রপ্তানি শুল্ক বসানো নিয়ে ইইউ পার্লামেন্টের ট্রেড কমিটিতে মঙ্গলবার ভোটাভুটির কথা ছিল। সেটিও পিছিয়ে দেওয়া হয়েছে।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ জিল বলেন, ‘ওয়াশিংটন নিজের অবস্থান স্পষ্ট না করলে ব্রাসেলস কোনো সিদ্ধান্তও নিতে পারবে না।’ জিল আরও বলেন, ‘আমরা আশা করবো ঠিক কী ঘটছে তার যথোপযুক্ত ব্যাখ্যা দেবে যুক্তরাষ্ট্র।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com