মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফলের বাজারে আগুন

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

রমজান মাসে চুয়াডাঙ্গার বাজারে প্রায় সব ধরনের ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ইফতারে ফলের চাহিদা বাড়ার পাশাপাশি আমদানি কমে যাওয়াকে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। মানভেদে প্রতি কেজি ফলে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে বাজার ঘুরে দেখা গেছে। গতকাল সোমবার দুপুরে শহরের বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা যায়, আপেল, কমলা, আঙুর, বেদানা, মাল্টা, কলাসহ প্রায় সব ফলের দাম বেড়েছে।

এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পুষ্টিকর এসব খাদ্যপণ্য। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে জেলায় ফলের আমদানি তুলনামূলক কম। অন্যদিকে রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য নষ্ট হয়েছে। ফলে পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।
চুয়াডাঙ্গা বড়বাজারের ফল ব্যবসায়ী সাইদ হোসেন বলেন, ‘ভারত থেকে এখন তেমন ফল আসছে না। বিদেশি ফল আনতে খরচ বেশি পড়ছে। পাইকারি বাজারেই দাম বেশি, তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। রমজানে ফলের দাম বাড়াটা স্বাভাবিক।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com