মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি টিলা এলাকায় উৎপাদিত কাগজি লেবু সারা দেশে পরিচিত।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি টিলা এলাকায় উৎপাদিত কাগজি লেবু সারা দেশে পরিচিত।
স্থানীয় কৃষকদের মতে, কয়েক মাসের খরা ও পানির অভাবে অনেক বাগানে স্বাভাবিক ফলন হয়নি।
লেবু চাষি মালেক মিয়া জানান, তাঁর বাগানে সেচ দিতে বাড়তি খরচ হয়েছে। খরা ও কুয়াশার কারণে অনেক গাছে ফুল ঝরে পড়েছে, এতে ফলনও কম হয়েছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানকে কেন্দ্র করে লেবুর চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কিন্তু এ বছর সরবরাহ কম থাকায় বাজারে দাম তুলনামূলক বেশি। অনেক ক্রেতাকে বেশি দাম দিয়েই লেবু কিনতে হচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, বর্তমানে লেবুর মৌসুম নয়।
শ্রীমঙ্গলের লেবুর গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা রয়েছে। প্রতিদিন পাইকারি ব্যবসায়ীরা ট্রাকযোগে ঢাকার বিভিন্ন আড়তে লেবু পাঠাচ্ছেন। ফলে স্থানীয় বাজারেও সরবরাহের চাপ তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মৌসুম শুরু না হওয়া পর্যন্ত লেবুর বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।