মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজ বিএনপির মিডিয়া সেলে দেওয়া পোস্টে শেয়ার করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে মাতৃভাষা দিবসকে কেন্দ্র ২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে না। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় স্বেচ্ছাসেবক ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহিদ মিনারসহ আশপাশ এলাকায়।

এ সময় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা।

তিনি আরও জানান, কেন্দ্রীয় শহিদ মিনার ও আশেপাশে ৬৪টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। এ ছাড়া দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‌্যাব মহাপরিচালক জানান,  আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আর ভালো হবে। র‌্যাব সতর্ক আছে, আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।

May be an image of ‎text that says '‎តុ প্রধানমন্ত্রীর কার্যালয় পুরাতন সংসদ ভবন, ঢাকা। সরকার মাননীয় প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসচি ভারিখ ও বার সময় কর্মসুচি ২০ ফেব্ুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২:০১ স্থান মহান শহিদ দিবস আনর্জাতিক মাতৃডাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্রীয় শহিদ মিনারে পুম্পন্তবক অপর্ণ। কেন্রীয় শহীদ মিনার, ঢাকা। Buid هنه শাহরিয়ার 22.02.202 জামিল পরিচালক কার্যালয়, (প্রশাসন) ঢাকা প্রধানমন্ত্রীর‎'‎

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com