মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলা স্বরবর্ণ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা স্বরবর্ণ হচ্ছে বাংলা ভাষার এমন কিছু লিখিতরূপ যারা ব্যঞ্জনবর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে । আন্তর্জাতিক ৭ টি মৌলিক (ই এ অ্যা আ অ ও এবং উ) স্বরবর্ণের ৬ টি (অ্যা বাদে যদিও বাংলা ভাষার কথ্য ও লেখ্য কথা ও লেখাদিতে উপস্থিত [১] বিশ্বের প্রতিটি ভাষাতেই এধরনের কিছু বর্ণ রয়েছে। বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা মোট ১১টি।

স্বরবর্ণাদির উচ্চারণস্থানীয় ধ্বনিবিন্যাস

বাংলা স্বরধ্বনি
  সম্মুখ কেন্দ্রীয় পশ্চাৎ
সংবৃত ই ঈ i ii   উ ঊ u uu
সংবৃত-মধ্য এ e   ও ঔ ঐ o ouu oi
বিবৃত-মধ্য অ্যা/এ্যা æ   অ ɔ
বিবৃত   আ a  

সংজ্ঞা

যেসব বাংলা বর্ণ উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদের বলা হয় বাংলা স্বরবর্ণ।[২] স্বরবর্ণগুলো উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না; বরং এরা অন্যান্য বর্ণকে (মূলতঃ ব্যঞ্জনবর্ণকে) উচ্চারিত হতে সাহায্য করে থাকে।

স্বরবর্ণসমূহ

বাংলা স্বরবর্ণসমূহ

বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে; এগুলো হল:

স্বরবর্ণ উচ্চারণ
অ স্বরে অ
আ স্বরে আ
ই হ্রস্ব ই
ঈ দীর্ঘ ঈ
উ হ্রস্ব উ
ঊ দীর্ঘ উ
ঋ Rhi
এ Aæ
ঐ oé
ও wo
ঔ ow,ou

যৌগিক স্বরবর্ণ

বাংলা বর্ণমালায় দেখা যায় কিছু যৌগিক ধ্বনি রয়েছে। ভাষাবিজ্ঞানীরা বলেন যে, মৌলিক স্বরধ্বনি ৭টি; আর যৌগিক স্বরধ্বনি ৩টি। যৌগিক স্বরবর্ণগুলো হলঃ

যৌগিক স্বরধ্বনি বিশ্লেষণ
ঋ র্+ই(Rh+i)
ঐ ও+ই(O+i)
ঔ ও+উ(O+u)

সংক্ষিপ্ত রূপ

ক ব্যঞ্জনবর্ণের পরে আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ স্বরবর্ণের ব্যবহার
স্বরবর্ণ
স্বরবর্ণের
স্বতন্ত্র
আকার
স্বরবর্ণের
বৈশিষ্ট্যসূচক
চিহ্ন
অ –
আ া
ই ি
ঈ ী
উ ু
ঊ ূ
ঋ ৃ
স্বরবর্ণ
স্বরবর্ণের
স্বতন্ত্র
আকার
স্বরবর্ণের
বৈশিষ্ট্যসূচক
চিহ্ন
ৠ ৄ
ঌ ৢ
ৡ ৣ
এ ে
ঐ ৈ
ও ো
ঔ ৌ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বর্ণ । স্নাতক বাংলা ব্যাকরণ ও নির্মিতি। ২০১০ সংস্করণ।
  2. বর্ণ। বাংলা ব্যাকরণ ও নির্মিতি (পাঠ্যবই)। অষ্টম শ্রেণী। ২০১৫ সংস্করণ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com