গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা। পরে খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।








