সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনীর পেশাদারি ও সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








