মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সিরাজগঞ্জে গৃহবধূর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ পৌর শহরে অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আঁখি খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন একই এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে একটি এসআই বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। কিন্তু বিয়ারাঘাট এলাকায় এসে পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা আঁখি খাতুন ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে এ দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com