বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়ে যা বললেন মোদি

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনে এই জয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রতিফলন বলে অভিহিত করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় নরেন্দ্র মোদি এই অভিনন্দন জানান। বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে একটি চূড়ান্ত বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের মানুষের বিশ্বাসের বহিঃপ্রকাশ।”

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মোদি উল্লেখ করেন যে, ভারত সর্বদা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, “আমি আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভারতের প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তাকে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


বিভাগ : রাজনীতি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com