মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াত নেতা নিহত

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে ২৩৪ জনকে। অজ্ঞাতনামা আসামি আরও ৪০০ থেকে ৫০০ জন।

ঘটনার দুই দিন পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া বেগম ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

আরও পড়ুন

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত জামায়াত নেতার মৃত্যু

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত জামায়াত নেতার মৃত্যু

গত বুধবার বিকেলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান।

আরও পড়ুন

শেরপুরে জামায়াত নেতাকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে: জেলা আমির

মাওলানা রেজাউল করিম

শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, নিহতের স্ত্রী মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com