মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সমান সুযোগের জন্য প্রাথীরা প্রচার চালাচ্ছে :ইসির ব্রিফিং

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আজ থেকেই দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এসময় ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল যেহেতু একসাথেই প্রকাশ করা হবে, তাই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে।’

 নির্বাচনের মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, সমান সুযোগ আছে বলেই প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারছেন।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের প্রতিকারের জন্য সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে হবে। ইসিতে অভিযোগ করলে আইনি প্রক্রিয়ার কারণে সময় বেশি লাগতে পারে।

তবে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা আদেশের কপি কমিশন হাতে পায়নি।

এর আগে, কূটনীতিকদের সাথে ইসির অনুষ্ঠিত বৈঠকের নানা দিকও গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com