মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জনবল নিয়োগ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের উপসচিব মনজুর কাদের। তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় মোতাবেক আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা ও দায়রা জজ) মনজুর কাদেরকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্ম সচিব পদে পদায়নের জন্য বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

তাকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে ২৫ জানুয়ারি বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com