মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিক্ষকের মরদেহ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও এলাকা থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মো. শাহ আলমের বাড়ির দক্ষিণ পাশের অপর একটি বাড়ির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিক্ষক শরিফুল ইসলামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামে। তিনি পশ্চিমগাঁও আল আমিন ইনস্টিটিউটের গণিত বিষয়ের খণ্ডকালীন শিক্ষক।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিক্ষক শরিফুল ইসলাম গত চার মাস ধরে আল আমিন ইনস্টিটিউটে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কাছাকাছি প্রয়াত শাহ আলম কাউন্সিলরের বাড়ি সংলগ্ন অপর একটি বাড়িতে একটি কক্ষে একাই থাকতেন। গত চার মাস ধরে তিনি তার কক্ষে শিক্ষার্থীদের গণিত বিষয় প্রাইভেট পড়াতেন।

অপর একটি সূত্রে জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নাঈম (১৫) নামের ওই শিক্ষকের এক ভাতিজা সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেয়। এসময় সে দেখে যে, শরিফুল কক্ষের ভেতর খাটের ওপর নিথরভাবে পড়ে রয়েছেন। এমতাবস্থায় নাঈম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘটনা দেখে লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসেন।

শিক্ষক শরিফুল ইসলাম কখন মারা গেছেন, এটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, যেহেতু তিনি ওই কক্ষে একাই থাকতেন. সেহেতু যেকোনো সময় ঘুমের মধ্যে হয়ত হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।

ওসি মাকসুদ আহাম্মদ জানান, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পুলিশ মরদেহ উদ্ধার এবং সুরতহাল করে থানায় নিয়ে আসেন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com