বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

উত্তরায় অগ্নিকাণ্ড, মৃত্যু বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। শুরুতে ফায়ার সার্ভিস ৩ জন নিহতের তথ্য দিলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।

ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এদিকে হাসপাতালে আরো তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ। ওই বাসায় কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com