মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিচার শুরু সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ৮ ফেব্রুয়ারি এ মামলায় প্রসিকিউশনের ‘সূচনা বক্তব্য’ উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। ওই দিনই সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

অভিযোগ থেকে জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়ে গতকাল বুধবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। 

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক মোহিতুল এনাম চৌধুরী তিনটি অভিযোগ পড়ে শুনিয়ে জিয়াউল আহসানের কাছে জানতে চান, তিনি এসব অভিযোগ স্বীকার করেন কি না। জবাবে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

 

আদালতে জিয়াউল আহসানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মানাওয়ার হুসাইন তামীম।

গত ৪ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। এরপর গত ৮ জানুয়ারি শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এদিন আসামিপক্ষের আইনজীবীদের শুনানির পরিপ্রেক্ষিতে পাল্টা শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। তাই তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। জবাবে চিফ প্রসিকিউটর মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ দুজনের জবানবন্দি তুলে ধরে জিয়াউল আহসানের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করে বিচার শুরুর আরজি জানান। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com