মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াতের হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেলেন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আপিল আবেদনের শুনানিকালে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ৫ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন এইচ এম হামিদুর রহমান আযাদ।

গত ২ জানুয়ারি বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে আযাদের মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে কাগজপত্র ও মামলার জটিলতা পর্যালোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com