মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘প্রশ্ন ফাঁস চলবে না’; ‘মেধাবীরা বঞ্চিত কেন, ডিপিই জবাব চাই’; ‘পরিশ্রমের মর্যাদা নেই’। তারা পাঁচ দফা দাবি জানিয়েছেন: ১। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল ও দ্রুত পুনঃপরীক্ষা। ২। সকল পরীক্ষার কেন্দ্র ঢাকায় এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখা। ৩। স্বতন্ত্র কমিটি গঠন ও তার আওতায় সব পরীক্ষা পরিচালনা, একই দিনে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। ৪। গত বছরের প্রশ্নফাঁসের রেকর্ড থাকা প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেওয়া যাবে না।
৫। প্রশ্নফাঁস প্রমাণিত হলে দায়ীদের সর্বোচ্চ শাস্তি, প্রতিষ্ঠান প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বাদে) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করেছেন। তবে পরীক্ষার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, জেলা পর্যায়ে পাঠানো প্রশ্নপত্রের ফলে চক্রের হাতে পরীক্ষার কিছু প্রশ্ন চলে গেছে।

অন্যদিকে ‘ডিভাইস পার্টি’ নামে একটি চক্র পরীক্ষার্থীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষার সময় ডিভাইস সরবরাহ করে উত্তর দেয়। গাইবান্ধা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও রংপুরে শতাধিক পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়েছেন। তবে কিছু এলাকায় পুলিশের তৎপরতার অভাবে জালিয়াতি হয়েছে এবং কক্ষ পরিদর্শকরাও এতে সহায়তা করেছেন বলে অভিযোগ এসেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার দুই ধাপে মোট ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে। প্রথম ধাপে ১০,২১৯টি পদের বিপরীতে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি আবেদন জমা পড়ে, দ্বিতীয় ধাপে ৪,১৬৬টি পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি আবেদন জমা পড়ে। পরীক্ষার্থী উপস্থিতি ও অনুপস্থিতির চূড়ান্ত সংখ্যা এখনও অধিদপ্তর নিশ্চিত করেনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com