বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শ্রমিকের মৃত্যু রাজধানীতে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে মো. রাব্বি (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই সোহাগ বলেন, সকালে পোস্তগোলা গাজী টাওয়ারে মাচান বেঁধে বাইরে প্লাস্টারের কাজ করছিলাম তিনজন। হঠাৎ মাচান ভেঙ্গে দুজন নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এই শ্রমিকরা নির্মাণাধীন ওই ভবনেই থাকেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com